|
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ১৯৯৫ সাল থেকে শুরু করে এ
পর্যন্ত প্রতি বছরই বাংলাদেশের অর্থনৈতিক
অবস্থার একটি পর্যালোচনা
প্রণয়ন করে আসছে। এ পর্যালোচনাগুলি যাতে বস'নিষ্ঠ, তথ্যভিত্তিক
ও বিশ্লেষণধর্মী হয় সে ব্যাপারে সিপিডি সবসময়ই সচেষ্ট থেকেছে।
এসব গবেষণায় সিপিডি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও
সংস্থা এবং উৎস থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত ব্যবহার করে থাকে। তাছাড়া
সুনির্দিষ্ট ইস্যুতে সিপিডির নিজস্ব পরিচালিত জরিপের মাধ্যমে
প্রাপ্ত তথ্যও ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হয়।
বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা ২০০৭-০৮ শীর্ষক বর্তমান
গ্রন্থে পাঁচটি অধ্যায়ে সামষ্টিক অর্থনীতির প্রধান প্রধান
সূচকসমূহের গতি-প্রকৃতি ও বর্তমান
অবস্থা সম্পর্কে বিশদ
বিশ্লেষণ ও আলোচনা রয়েছে। গ্রন্থটির প্রথম অধ্যায়ে ২০০৭-০৮
অর্থবছরের প্রথম ছয় মাসের অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে
আশাব্যঞ্জক দিক ও উদ্বেগজনক দিকগুলোকে চিহ্নিত করা হয়েছে।
তাছাড়া আগামী ছয় মাসের জন্য সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ এবং সেগুলো
মোকাবেলার জন্য কতিপয় সুনির্দিষ্ট নীতি পরামর্শও এ
গ্রন্থে উপস্থাপন করা হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় ২০০৭-০৮ অর্থবছরের জাতীয় বাজেট।
এখানে বাজেটের উল্লেখযোগ্য প্রস্তাবনাসমূহকে গুরুত্বের সাথে
নিরীক্ষণ এবং বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৃত চ্যালেঞ্জসমূহ
নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে সন্নিবেশিত
হয়েছে বাজেটে অন-র্ভুক্তির জন্য সিপিডি প্রস্তবিত সুপারিশমালা।
মাঠপর্যায়ের
অবস্থা পর্যবেক্ষণ ও কৃষকদের সাথে আলোচনার ভিত্তিতে
বন্যা ও ঘূর্ণিঝড় পরবর্তী কৃষি পুনর্বাসন কর্মসূচি সম্পর্কে
আলোচনা ও সুনির্দিষ্ট কিছু কর্মসূচির সুপারিশ করা হয়েছে চতুর্থ
ও পঞ্চম অধ্যায়ে।
তাছাড়া বাজেট নিয়ে আয়োজিত সংলাপের বিবরণী এবং ২০০৭ সালের
উল্লেখযোগ্য অর্থনৈতিক ঘটনাপঞ্জীর একটি পর্যায়ক্রমিক উপস্থাপনাও
এতে সংযুক্ত করা হয়েছে।
আশা করা যায়, বর্তমান গ্রন'টি নীতিনির্ধারকদের গৃহীত কর্মসূচির
মূল্যায়ন ও কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে
এবং প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের
অর্থনীতির সামপ্রতিক
অবস্থা, বিভিন্ন নীতি ও কর্মসূচির অভিঘাত,
বন্যা ও ঘূর্ণিঝড় সিডর পরবর্তী কৃষি পুনর্বাসন কর্মসূচি
সম্পর্কে সচেতন নাগরিকদের কৌতুহল ও আগ্রহ পূরণের ক্ষেত্রেও
বর্তমান গ্রন্থটি সহায়ক হবে বলে আশা করা যায়।
|
|